ক্যাম্পাস
![]() |
| সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন লিটন নন্দী |
ঢাবি প্রতিনিধি :
প্রায় আড়াই যুগ কার্যক্রম বন্ধ থাকার পর আবার নতুন করে পথচলা শুরু হবে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ 'ডাকসু'। এ প্রত্যাশা নিয়ে আজ ১১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। নতুন নেতৃত্ব তৈরির সুতিকাগার এই ডাকসু সত্যিকারের সুষ্ঠু রাজনৈতিক চর্চার প্রতিষ্ঠান হিসেবে তার নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার আশা ছিল দেশের সর্বস্তরের জনগণের মধ্যে।
সকাল থেকে নির্বাচন শুরু হয় যথারীতি। পরবর্তীতে ব্যালট ভর্তি বাক্স উদ্ধারের মতো ন্যাক্বারজনক ঘটনা ডাকসুতেও ঘটতে দেখল দেশবাসী। দিনের মধ্যভাগে এসে শুধু ছাত্রলীগ ছাড়া স্বতন্ত্র প্রার্থীসহ প্রগতিশীল ছাত্র ঐক্য, ছাত্র ফেডারেশন, সাধারণ শিক্ষার্থী পরিষদ সব প্যানেলই নির্বাচন করল। এসব সংগঠন আজ দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ নির্বাচন বর্জনের সাথে সাথে তারা পুণর্নিবাচন দাবি করে। সেই সাথে আগামীকাল থেকে বিশ^বিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এ সব ছাত্র সংগঠন।
আরো জানা যায় ছাত্রদল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারাও অনুরূপ ঘোষণা দেয়।

Comments
Post a Comment