বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুন লাগা বনানীর এফআর টাওয়ার
দেশের খবর

এই সময় ডেস্ক :
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক বার্তায় জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলে যেতে রওয়ানা হন।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট করে যাচ্ছিল বলে খবর জানা যায়। পরে তা বাড়িয়ে আড়াইটা পর্যন্ত খবরে জানা গেছে মোট ১৭টি ইউনিট কাজ করছে। পুরো এলাকা তখনও কালো ধোঁয়ায় ঢেকে ছিল।
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত এফআর টাওয়ার। ১৭ তলা এই ভবনটিতে আগুন লাগার পর জানালা দিয়ে হাত নেড়ে সাহায্যের আবেদন করছে ভেতরে আটকে পড়া লোকজন। ঘটনার শুরুতেই তড়িঘড়ি করে বের হওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জনিি যায়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে সাথে বিমান বাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর ফায়ার টিমও যোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে তারা প্রথমে জেনেছেন। পরে তা ছড়িয়ে পড়ে ভবনের অন্য সব জায়গায়।
আগুন লাগার পর পর ভবনের কাছ ভেঙে দেয়াল বেয়ে নিচে নামতে থাকে। আবার কেউ লাফিয়ে নিচে নামার চেষ্টা করে। এ সময়ে অন্তত ৫ ব্যক্তি পড়ে গিয়ে আহত হন।

Comments