সম্পাদকীয়
অগ্নিঝরা মার্চ
আজ ২৫ মার্চ। বিশ্বের ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হয় ’৭১ সালের এই দিন রাতে। এ সময়ে স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর হিংস্র হয়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানী বাহিনী। তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী সামরিক অস্ত্রে শজ্জিত হয়ে সারা দেশব্যাপী নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় পাকিস্তানী বাহিনী। সামরিক ভাষায় ‘অপারেশন সার্চলাইট’ নাম ছিল এই হত্যাযজ্ঞ অভিযানের।
সে রাতে মধ্যযুগীয় কায়দায় পিলখানা ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকা শহর জুড়ে চালায় এই হত্যাযজ্ঞ আর অগ্নিসংযোগ। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান বাহিনী অতি সন্তর্পনে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। বঙ্গবন্ধু দেশকে শতত্রুমুক্ত করতে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান।


Comments
Post a Comment