রাজনীতি
স্টাফ রিপোর্টার :
মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগ অর্থ কেলেঙ্কারীতে জড়িয়েছে এমন এক অভিযোগে তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা অমি এবং সাধারণ সম্পাদক আমির হোসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পুরণ বাবদ ৪ লক্ষাধিক নিয়ে তাদের ফর্ম পুরণ করে না দেয়ায় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৫৭ শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পাছেন না। এ খবর জানাজানি হলে মাগুরা জেলা ছাত্রলীগ জরুরী সভা আহ্বানের মাধ্যমে অভিযুক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি ঘটনার সত্যতা স্বীকার বলেন মাগুরা আদর্শ কলেজের কিছু শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফর্ম পুরণের নামে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটি দলীয় শৃংখলা ভঙ্গের সামিল। এর ফলে জরুরী সভার আহ্বান করে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অলি হোসেন মুক্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া কলেজ কর্তৃপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে চাইলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

Comments
Post a Comment