মাগুরায় নুশরাত হত্যার বিচার দাবিতে মানব বন্ধন

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মানব মাগুরায় বন্ধনের একাংশ
ফেণী জেলার সোনাগাজীর মাদ্রাসা পড়–য়া ছাত্রী নুশরাত জাহান রাফি হত্যার বিচার চেয়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেছেন মাগুরা মেডিকেল কলেজ ছাত্রছাত্রীরা।
আজ সকাল ১০টায় এ মানব বন্ধনের ‘স্লোগান ছিল ‘তনু, রাফিয়া, নুসরাত - আগামীকাল আমি নইতো? আমার বোন হত্যার বিচার করুণ, অথবা আমাকে হত্যা করুন’, ‘বার্ন ইউনিটে জ¦লছে বোনের লাশ, রাষ্ট্র কী করে ধর্ষকের মুক্তি চাস’ ইত্যাদি।
ছাত্রছাত্রীরা নুশরাত হত্যার বিচারের দাবির পাশাপাশি আরো ২টি দাবি তুলে ধরেন। তার ১টি হলো, ধর্ষণ মামলায় বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করা। অন্য দাবিটি হচ্ছে এ সংক্রান্ত মামলার অভিযোগপত্র (চার্জশিট) ৭ কর্মদিবসের মধ্যে দিতে হবে।
বক্তারা বলেন অভিযোগপত্র দেরিতে দেয়ার কারণে মামলা বিলম্বিত হয়ে দুর্বল হয়ে পড়ে। এর ফাঁকে নানা গড়িমসির কারণে পার পেয়ে যায় এসব জঘণ্য অপরাধীরা।
মানব বন্ধনে বক্তব্য রাখেন মাইশা কবির, হুমাইরা, আরাফাত হোসেন সোহানসহ মাগুরা মেডিকেল কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা।

Comments