মাগুরায় মাইনরিটি রাইটস ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

দেশের খবর

প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর
স্টাফ রিপোর্টার :
মানরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট মাগুরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল। অনুষ্ঠান শুরুর আগে বেলা ১১টায় ঢাকঢোল পিটিয়ে একটি র‌্যালি মাগুরা শহর প্রদক্ষিণ করে। এরপর আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক বাবু মোহিত লাল বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন মানরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট্র-এর কেনদ্রীয় নেতা মিহির বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মানরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট্র-এর কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, কেন্দ্রীয় নেতা অধ্যাপক নীরোদ বরণ মজুমদার, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পংকজ কুমার সাহা।
বিকেল ৩টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানের শেষে বাবু মোহিত লাল বিশ্বাসকে সভাপতি করে একটি ২১ সদস্য শিষ্টি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সমর জোয়ার্দার।

Comments