শ্রীলংকায় নিখোঁজ ২ বাংলাদেশী

আন্তর্জাতিক

স্টাফ রিপোর্টার :
শ্রীলংকার সিরিজ হামলায় ২ শতাধিক নিহতের মধ্যে ৩৫ বিদেশীও রয়েছে বলে খবরে প্রকাশ। এরই মধ্যে ২ বাংলাদেশী নাগরিক শ্রীলংকায় নিখোঁজ রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম আজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ৪ সদস্যের ১টি পরিবার শ্রীলংকায় বেড়াতে গিয়েছিল। তার মধ্যে ১ প্রাপ্ত বয়স্ক লোক ও ১ জন শিশু নিখোঁজ রয়েছেন।
প্রতিমন্ত্রী জানান ‘আমরা আশা করছি তারা হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য  শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন।’
দেশটির পুলিশ সূত্রে রয়টার্স জানিয়েছে, শ্রীলংকায় স্টার সানডে উদযাপনের সময় গির্জা ও হোটেলসহ মোট ৮টি জায়গায় এ হামলার ঘটনা ঘটেছে বরে এ পর্যন্ত খবর পাওয়া গেছে।
বোমা হামলার বিষয়টি নিয়ে আজ বিকেলে নিরাপত্তা পরিষদে জরুরী সভার আহ্বান করেছে শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।

Comments