দেশের খবর
![]() |
| ছবি : এই সময় |
স্টাফ রিপোর্টার :
মাগুরার শালিখায় নারীর প্রতি নির্যাতন সহিংসতা বন্ধ ও নুসরাতসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এক মানববন্ধনে আয়োজন করে।
সোমবার সকালে উপজেলা সদরে যশোর-মাগুরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুকুল রঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন সিতান চন্দ্র বিশ্বাস, ব্রজেন্দ্রনাথ মণ্ডল, রমেশ চন্দ্র সরকান, নির্মল কুমার বিশ্বাস, নৃপেন্দ্রনাথ রায়, প্রদীপ মণ্ডল, তারাপদ রায়, মাগুরা জেলা পরিষদের সদস্য নিভা রানি বিশ্বাস ও আবুল কাশেন মিনা, শহীদুজ্জামান শহীদ, মুন্সী আবু হানিফ প্রমুখ। সভা পরিচালনা করেন প্রভাষক দীপংকর মজুমদার।

Comments
Post a Comment