অবেলার চিঠি কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

সাহিত্য

আলোচনা করছেন ওপার বাংলার কবি সুমিতা ভট্টাচার্জ
এই সময় ডেস্ক :
তরুণ কবি হিমাদ্রী বসুর প্রথম কাব্যগ্রন্থ ‘অবেলার চিঠি’-র পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়ে গেল ৫ এপ্রিল শুক্রবার। ২০১৯ সালের একুশের বইমেলায় সাঁকোবাড়ি প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গদ্যশিল্পী মানিক মোহম্মদ রাজ্জাক। মূল আলোচক ছিলেন ওপার বাংলার কবি সুমিতা ভট্টাচার্জ। আলোচক হিসেবে আরো যারা ছিলেন, তারা হলেন ওপার বাংলার কবি ইন্দ্রজিৎ ভট্টাচার্জ, এপার বাংলার কবি ও প্রাবন্ধিক নিমাই মণ্ডল, কবি ও কথাশিল্পী অনুপম ইসলাম, কবি ও ছোট কাগজ সম্পাদক শাহিন লতিফ কথাশিল্পী সাব্বির হাফেজ প্রমুখ। এছাড়া অবেলার চিঠি সম্বন্ধে কিছু আলোচনা করেন কবি হিমাদ্রী বসু। সভায় সভাপতিত্ব করেন নাট্যকার ও ঔপন্যাসিক খায়রুল বাসার।
দুই বাংলার কবিদের মহামিলনের এই পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয় ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে কাটাবনের নালন্দায়।

Comments