দেশের খবর
মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০১৯-২০২০-২০২১ অনুষ্ঠিত হয় শনিবার। মাগুরাস্থ মালিক গ্রুপের অফিসে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০ট থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ১৫০ জনের মধ্যে ১৪৪ জন মালিক তাদের ভোট প্রদান করেন।
ভোটে সভাপতি পদে মীর আবু সাহিদ ১৩৩, সহসভাপতি পদে এস এ সাদী ১৩৩, সাধারণ সম্পাদক পদে ইছাহাক হোসেন মল্লিক ৯২, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মনোয়ার হোসেন মনো ১০০, সহ সাধারণ সম্পাদক পদে শ্রী বিকাশ বৈদ্য ৮১, সাংগঠনিব সম্পাদক পদে মোঃ ফুরকানুল হামিদ ফুরকান ৯৭, কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম রিপু ৭১, দপ্তর সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম সেলিম ১২৮, সড়ক সম্পাদক পদে মোঃ আঃ রাজ্জাক লিটন ৮০ ও মোঃ মতিয়ার রহমান ৯৫ ভোট পেয়ে জয়ী হয়। মাগুরা জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন।

Comments
Post a Comment