শালিখায় বর্ষবরণ উৎসব পালিত

দেশের খবর

শালিখা উপজেলা পরিষদের মঙ্গল শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :
শালিখা উপজেলা পরিষদের উদ্যোগে আজ ১৪২৬ বাংলা সনের বর্ষবরণ উৎসব পালন করা হয়। এ উৎসবের মধ্যমণি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের মুখ্য ভূমিকায় আজ রবিবার ভোর সকাল থেকে উৎসবের কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারের পূর্ব ঘোষণা অনুযায়ী দিনের কর্মসূচির শুরুতে মঙ্গল শোভাযাত্রা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শালিখা থানা অফিসার ইনচার্জ তরীকুল ইসলামের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করে। গান এবং নৃত্য নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা মঞ্চ সরব রাখে দিনের অধিকাংশ সময়।

Comments