শালিখায় ধান ক্ষেতে কৃষাণের মৃত্যু

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মাগুরার শালিখা উপজেলায় ধান ক্ষেতে কাজ করতে গিয়ে জব্বার আলী (৪০) নামে এক কৃষাণের মৃত্যু হয়।  সোমবার বেলা ১২ টায় উপজেলার বরইচারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জব্বার আলী পাবনা জেলার চাটমহর উপজেলার বাগলবাড়ি গ্রামের মৃত আমির আলীর ছেলে। এ গ্রামের অচিন্ত মন্ডল জানান, গত শনিবার আড়পাড়া বাজার থেকে ৪জন কৃষাণকে চুক্তির ভিত্তিতে নিয়ে আসেন। সোমবার তারা বড়–লিয়ার বিলে কাজ করতে গেলে ধান ক্ষেতে অসুস্থ হয়ে পড়ে। পরে কালিতলা বাজারে ডাঃ মহিতোষ বাবুর চেম্বারে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরজ আলী বলেন প্রচন্ড গরমের তাপে সে স্ট্রোক করে এবং মারা যায়।

Comments