আগামীকাল থেকে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ শুরু

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
আগামী ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে সারাদেশ। এ উপলক্ষ্যে আগামীকাল ১৬ এপ্রিল সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’ এর শুভ উদ্বোধন করবেন। এ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
এছাড়া অনুষ্ঠানটি শালিখা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বড় পর্দায় প্রদর্শন করা হবে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান শেষে শালিখা উপজেলা পরিষদ আয়োজিত ‘জাতীয় স্বাস্থ সেবা সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।

Comments