এরদোয়ানের পরাজয় খোদ রাজধানীতে

আন্তর্জাতিক

এই সময় ডেস্ক :
প্রায় ১৬ বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ানের দল এ কে পার্টি খোদ রাজধানীতেই নেতৃত্ব হারালো সম্প্রতি হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে। অন্যদিকে এরকটি বড় শহর ইস্তাম্বুলেও ক্ষমতা হারিয়েছে তাঁর দল।
২০০১ সালে দল গঠনের পর এরদোয়ানের দল এই প্রথম রাজধানী আঙ্কারার ক্ষমতা হারালো।
এই নির্বাচনী প্রচারণা শুরু হয় গত ২ মাস আগে। এই নির্বাচনকে তুরস্কের টিকে থাকার নির্বাচন বলেও ঘোষণা করেছিলেন এরদোয়ান। নির্বাচনের প্রচারকালীন সময়ে গণমাধ্যমের যথাযথ সংবাদ প্রকাশনার ব্যর্থতা বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া দেশটির অর্থনৈতিক মন্দার প্রভাব নির্বাচনের ওপর পড়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য।
তুরস্কের গণমাধ্যম বলছে আঙ্কারায় জিতেছেন তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রার্থী মানসুর ইয়াভাস। অন্যদিকে ইস্তাম্বুলে সিএইচপি প্রার্থী এগিয়ে আছে ২৮ হাজার ভোটে।
রাষ্ট্রীয় বার্তায় জানা গেছে এ নির্বাচনে ৮৪ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।
তবে ক্ষমতাসীন এ কে পার্টি আঙ্কারায় ভোটে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছে। সর্বশেষ ফলাফলে শরীকদলগুলো সঙ্গে নিয়ে সারাদেশে এরদোয়ানের দলই এগিয়ে আছে।

Comments