দেশের খবর
জয়পুরহাট সদর উপজেলায় একটি বাস উল্টে খাদে নারী ও শিশুসহ মোট ৮ ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টায় উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকায় বগুড়া-জয়পুরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ ব্যক্তি। আহত ব্যক্তিদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বগুড়া- হিলি ভায়া জয়পুর সড়কে চলাচল করে। আজ দুপুরে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার সাথে সাথেই বাসটির চালক ও তার সহকারী লাপাত্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বগুড়া- হিলি ভায়া জয়পুর সড়কে চলাচল করে। আজ দুপুরে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার সাথে সাথেই বাসটির চালক ও তার সহকারী লাপাত্তা।

Comments
Post a Comment