মাগুরায় বর্ষবরণ-১৪২৬ উপলক্ষ্যে পিঠা উৎসব

দেশের খবর

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির পিঠা উৎসব
স্টাফ রিপোর্টার :
পয়লা বৈশাখ উপলক্ষ্যে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি (ক্রীসকপ) এর আয়োজনে, বাংলা বর্ষবরণ ১৪২৬, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। পবিস অফিস প্রাঙ্গণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিস সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মাহফিউজুর রহমান প্রিন্স, সচিব শিক্ষক আঃ কুদ্দুস, এলাকা পরিচালক অধ্যাপিকা মোছাঃ রাশিদা বেগম, শিক্ষক ফারুক হোসেন ও আবু রেজা পিকুল, জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জিএম পত্নী মানসী রানী রায়, শালিখার আড়পাড়া বিলিং অফিসের ডিজিএম প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

Comments