দেশের খবর
স্টাফ রিপোর্টার :
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখা মাগুরার উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয় বুধবার। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা পংকজ কুমার মণ্ডল, খাদ্য নিয়ন্ত্রক মিনা খানম, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন। প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলার মোট ১ হাজার ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিঘাপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Comments
Post a Comment