মাগুরায় বাল্যবিয়ের বরসহ ৪ জনের সাজা

দেশের খবর


স্টাফ রিপোর্টার :
মাগুরায় বাল্যবিয়ের অভিযোগে বরসহ ৪ জনকে গ্রেফতার করে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটে সদর উপজেলার পাটকেল বাড়িয়া গ্রামে।
জানা গেছে ২৯ এপ্রিল রাতে এ গ্রামের ১৩ বছর বয়সের ১ শিশুকে বিয়ে করতে এসছিল ফরিদপুর জেলার চণ্ডিপুর গ্রামের পরিতোষ সরকারের ছেলে সুব্রত সরকার (২১)। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের পুরোহিতসহ ৪ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেড আবু সুফিয়ান বর সুব্রতকে ৭ দিন ও পুরোহিত বিকাশ চৌধুরীকে ৫ দিন এবং বরপক্ষের অন্য ২ ব্যক্তিকে ৩ দিনের কারাদণ্ড দিয়ে তাদেরকে জেল-হাজতে পাঠিয়েছেন।
নাবালিকা কন্যা শিশুটি ১৮ বছর না হওয়া পর্যন্ত স্থানীয় একটি বেসরকারী সংস্থার তত্বাবধানে থাকবে বলে জানান তারা।

Comments