শালিখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের হালখাতা অনুষ্ঠিত

অর্থনীতি

স্টাফ রিপোর্টার :
কৃষি ব্যংকের হালখাতা অনুষ্ঠানে অতিথিবৃন্দ
মাগুরা জেলার শালিখায় বাংলাদেশ কৃষি ব্যাংকের হালখাতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ব্যাংক অভ্যন্তরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ বাহারুল আলম। বাংলাদেশ কৃষি ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস জানান, গেল বছর ২ কোটি ৮০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ১ কোটি ৬২ লক্ষ টাকা ঋণ আদায় হয়েছে। এ সময় ৬২ লক্ষ টাকা আমানত গ্রহণ করা হয়েছে। হালখাতা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments