দেশের খবর
স্টাফ রিপোর্টার :
![]() |
| মাতৃপূজার একটি চিত্র |
যথাযথ মায়ের সম্মান প্রদর্শন ও বাবা-মায়ের প্রতি যত্নশীল হওয়ার অনুপ্রেরণা হিসেবে মাগুরা জেলার শালিখার সিংড়া গ্রামে অনুষ্ঠিত হয় মাতৃপূজা। উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের এ গ্রামে দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শেষে গত শুক্র ও শনিবার শতাধিক মায়ের পা ধুয়ে, গলায় মালা পরিয়ে প্রণাম করেন তাদের সন্তানেরা।
ব্যতিক্রমধর্মী এ পূজায় মাকে মিষ্টিমুখ করিয়ে নতুন বস্ত্র দিচ্ছেন সন্তানেরা। গত কয়েক বছর ধরে এ গ্রামের কিছু উদ্যোগি যুবক এ পূজা নিয়মিত করে আসছেন। এ অনুষ্ঠানে তারা মায়ের প্রতি অযত্ন অবহেলার কারণে ক্ষমা চেয়ে নিজেরা পরিশুদ্ধ হচ্ছেন।
উদ্যোগি যুবকগণ বলেন তারা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে মায়ের প্রতি সন্তানের কর্তব্য ও ভক্তি শ্রদ্ধা সম্পর্কে বিশেষভাবে অবগত করার জন্য এই ব্যতিক্রমধর্মী ইতিবাচক পূজার প্রচলন শুরু করতে চান।

Comments
Post a Comment