দ্বিতীয়বার গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ফয়সাল

আন্তর্জাতিক

স্টাফ রিপোর্টার:
ফুটবলের পর এবারে বাস্কেট বলে আর্মরোলিং-এ গিনের বুকে নাম লেখালেন মাগুরার ফয়সাল। গতবার ২০১৮ সালের ১১ নভেম্বর ফুটবল আর্মরোলিং-এর জন্য তিনি প্রথম নাম লেখান গিনেস বুকে।
মগুরার হাজিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানা হলেন ফয়সালের পিতা। গতকাল সোমবার গিনেস কমিটির আমন্ত্রণ পাওয়ার পরই ফয়সাল স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান। ফয়সালের আগে ইংল্যান্ডের টম ছিলেন বাস্কেট বলে গিনেস রেকর্ডধারী। তিনি ১ মিনিটে রোলিং করেছিলেন ১২১ বার। সেখানে ফয়সাল ১ মিনিটে রোলিং করেছেন ১৪৪ বার।
ফয়সাল ছোটবেলা থেকেই কিছুটা ব্যতিক্রমী হওয়ার আশা লালন করতেন। তার স্বপ্ন ছিল একজন ভাল ক্রিকেটার হওয়ার। কিন্তু সেদিকটাতে তিনি বেশি দূর এগোতে পারেননি। তবে হালও ছাড়েননি তিনি। শুরু করলেন ফুটবল নিয়ে বিভিন্ন কারিশমার চর্চার করা। পরিবার থেকে পড়াশোনার প্রতি বেশি চাপ থাকা সত্বেও তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে তার চর্চা চালিয়ে যেতেন।
ফয়সাল জানান, তার বাড়ি মাগুরার হাজিপুরে হলেও তাকে আশ পাশের লোকেরাই চেনে না। কিন্তু তার ইচ্ছে ছিল মাগুরার সীমানা পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করা। তার সেই আকাঙ্খার প্রতিফলনই আজকের এই গিনেস বুকে দুই দুইবার নাম লেখনো।

Comments