শালিখায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দেশের খবর

সোহাগ হাসান সন্ধি :
ভষ্মীভুত মিষ্টির দোকান
মাগুরা জেলার শালিখা উপজেলা সদর আড়পাড়া মিষ্টি বাজারের ৪টি দোকান আগুন লেগে ভষ্মীভুত হয়েছে আজ সোমবার ভোর রাতে। মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। কোথা থেকে কীভাবে এ আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের জন্য উঠে বাইরে এসে তারা এ আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

Comments