মগুরায় মটর সাইকেলসহ চোর আটক

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মাগুরা সদর ও মোহম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে চুরি করা মটর সাইকেলসহ ২ চোর আটক হয়েছে। গতকাল মোহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের বটতলা থেকে মটর সাইকেলসহ হাতেনাতে ধরা পড়ে চোরচক্রের এই ২ সদস্য।
পুলিশের হাতে ধরা পড়া ২ চোরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার উত্তর হলুদিয়া, নতুন কান্দি গ্রামে। তাদের নাম ১। মোঃ আওয়াল হোসেন (১৯), পিতা- মোঃ রেজাউল করিম এবং ২। ওমর ফারুক, পিতা- মোঃ সিদ্দিক মোল্লা (২৪)।
জানা যায়, মোহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামে মধুমতি নদীর চরপাড়া এলাকায় একটি বটগাছের নিচে অবস্থানকালে মটর সাইকেলসহ পুলিশের হাতে ধরা পড়ে চোরচক্রের ২ সদস্য।

Comments