দেশের খবর
![]() |
| আলোচনা করছেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম |
স্টাফ রিপোর্টার :
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ শালিখা উপজেলার শতখালী গ্রামের রাজু শিকদারের বাড়িতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস।
আজ বেলা ৩টায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রোভা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ শরিফুল ইসলাম ও মনিটরিং অফিসার মোঃ সালাউদ্দিন এবং নূরজাহান বেগম। এই বৈঠকে বাল্যবিবাহ রোধ, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি, শিশুর শিক্ষা ও জন্মনিবন্ধন, নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী অংশগ্রহণ করেন।

Comments
Post a Comment