দেশের খবর
নুসরাত হত্যায় আলোচিত নূর উদ্দিন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে আটক করা হয়েছে। মামলার তদন্ত সংস্থার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দল তাকে আটক করে।
পিবিআই এর সূত্রে জানা যায়, ভালুকার সিড স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর নূর উদ্দিনকে তার জেলা ফেনীতে পাঠানো হয়েছে।
নুসরাতকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা করার পর আসামী অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে পুলিশ আটক করে গত ২৭ মার্চ। পরবর্তীতে তার মুক্তির দাবিতে ‘সিরাজউদ্দৌলা সাহেবের মুক্তি পরিষদ’ গঠন করে রাজপথে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এই পরিষদের ২০ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক এই উদ্দিন। যুগ্ম-আহবায়ক শাহদাত হোসেন।
গত ২৮ ও ৩০ মার্চ উপজেলা সদরে ২ দফা কর্মসূচি পালন করেছে। এরাই নুসরাতের সমর্থনকারীদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল।
স্টাফ রিপোর্টার :
নুসরাত হত্যায় আলোচিত নূর উদ্দিন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে আটক করা হয়েছে। মামলার তদন্ত সংস্থার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দল তাকে আটক করে।পিবিআই এর সূত্রে জানা যায়, ভালুকার সিড স্টোর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর নূর উদ্দিনকে তার জেলা ফেনীতে পাঠানো হয়েছে।
নুসরাতকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা করার পর আসামী অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে পুলিশ আটক করে গত ২৭ মার্চ। পরবর্তীতে তার মুক্তির দাবিতে ‘সিরাজউদ্দৌলা সাহেবের মুক্তি পরিষদ’ গঠন করে রাজপথে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এই পরিষদের ২০ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক এই উদ্দিন। যুগ্ম-আহবায়ক শাহদাত হোসেন।
গত ২৮ ও ৩০ মার্চ উপজেলা সদরে ২ দফা কর্মসূচি পালন করেছে। এরাই নুসরাতের সমর্থনকারীদের নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল।
Comments
Post a Comment