দেশের খবর
স্টাফ রিপোর্টার :
মাগুরার শালিখায় পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্র্ষে নাছির(৪০) নামে একজন নিহত এবং ৬(ছয়) জন আহত হয়। গত মঙ্গলবার উপজেলার বৈখোলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নাছির একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে চলে আসা সামাজিক দ্বন্দের ফলে রক্তক্ষয়ী এই সংঘর্ষের সূত্রপাত। সাম্প্রতি পহেলা বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭ ব্যক্তি আহত হয়। হাসপাতালে নেয়ার সময় পথেই মৃত্যু হয় নাসিরের। এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন ঘটনা শোনা মাত্র পুলিশের ফোর্স ঘটনাস্থলে যাওয়ায় আগেই হতাহতের ঘটনা ঘটে। তবে অবস্থা এখন নিযন্ত্রণে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
Comments
Post a Comment