মাগুরায় সার ও বীজ বিতরণ

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা জেলার সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয় আজ সোমবার। আজ সকালে স্থানীয় সাংসদ সাইফুজ্জামান শিখর এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলীসহ অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখেন।
জেলার সদর উপজেলার মোট ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে উচ্চ ফলনশীল আউশ ধান চাষের জন্য মাথাপিছু ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Comments