দেশের খবর
এই সময় ডেস্ক :
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ৮ এপ্রিল সদর উপজেলার ভাবনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মাজেদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৬জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এ চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

Comments
Post a Comment