দেশের খবর
![]() |
| ছবি : এই সময় |
স্টাফ রিপোর্টার :
শালিখায় চাষিদের মাঝেও চলছে বর্ষ বরণের আয়োজন। তারা আগামীকাল উপজেলা সদর আড়পাড়াতে গরুর গাড়ির দাবড়ে অংশ গ্রহণ করবেন। আজ সকালে চলতে পথে লাঙল কাঁধে, হালের ২টি গরু নিয়ে ক্ষেতের উদ্দেশ্যে যাচ্ছিলেন কৃষক। বহুদিন এমন দৃশ্য চোখে পড়ে না।
এই বিরল দৃশ্যটি চোখে পড়লে আর নিজেকে ধরে রাখতে পারিনি। সাইকেল থেকে নেমে ক্যামেরা নিয়ে ওনাদের সামনে গেলাম। ওনারা দাঁড়নোর চেষ্টা করছিলেন। আমি বাধা দিয়ে বললাম, চলতে থাকুন। এভাবেই ছবি নেব।
সত্যিই, একটি কথা এখানে না বললেই নয়। হাসিমাখা মুখের এই কৃষকই কয়েকদিন আগে শুনিয়েছিলেন তার মনোকষ্টের কথা। ধানের দাম নেই, চাষে অনেক খরচ, সংসারে অশান্তি এসব নানা কথা। কিন্তু আজ ক্যামেরা নিয়ে সামনে দাঁড়ালে তিনি প্রাণখোলা হাসিতে ভরিয়ে তুললেন তার মুখ। যেন ঘন কালো মেঘের ফাঁকে এক ঝলক বিদ্যুৎ চমকালো।
হাসিমুখেই উনি আমাকে জিজ্ঞেস করলেন ‘ছবি তুলে কী করবা গো’? আমি বললাম এমন দৃশ্য বহুদিন দেখি না তো, তাই। উনি খুব উৎসাহ নিয়েই জানালেন আগামীকালকের গরুর গাড়ি দাবড়ের কথা। আর এভাবেই তিনি বোঝাতেই চাইলেন যত দুঃখ, কষ্টই থাকুক তার মনে, বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা এতটুকু কমেনি বাংলার চাষির।

Comments
Post a Comment