সম্পাদকীয়
আজ ১৭ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার (বর্তাম মেহেরপুর জেলায় অবস্থিত) মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। ২৫ মার্চ মধ্যরাতে স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী বাহিনী আটক করে নিয়ে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে। এ সময়ে এই মহান নেতার অনুপস্থিতিতে তাজ উদ্দিনকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয়েছিল। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা হলেও স্বাধীন আজকের দিন অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত সরকার বিহীনই দেশটি চলে আসছিল। এদেশের মুক্তিকামী দামাল ছেলেদের যুদ্ধে যুদ্ধে চলছিল সরকার বিহীন বাংলাদেশের এ কয়টি দিন। আজকের দিনে অস্থায়ী সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গতি আরো বেড়ে যায়।
Comments
Post a Comment