দেশের খবর
শালিখায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।
এই সময় ডেস্ক :
শালিখায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার।
সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানার ওসি তদন্ত মামুন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজউদ্দৌলা, প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, যুব উন্নয়ন অফিসার
মোঃ ইলিয়াচুর রহমান, খাদ্য কর্মকর্তা মিনা খাতুন, সমবায় অফিসার পংকজ কুমার মন্ডল, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ, সাধরণ সম্পাদক আব্দুর রব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর মাস্টার, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আল মর্তোজা মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment