মাগুরায় আছাদুজ্জামান ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা শিবির

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মাগুরায় আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ শিবির উদ্বোধন করা হয় মঙ্গলবার। হৃদরোগ ও ডায়াবেটিক রোগীদের চিকিৎসা বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে এই চিকিৎসা শিবিরে।
মঙ্গলবার সকালে মাগুরা চক্ষু ও শিশু হাসপাতাল চত্বরে এই শিবিরের উদ্বোধন করেন মহিলা
এ শিবিরের পৃষ্ঠপোষকতা করছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। এখানে চিকিৎসা পরামর্শক হিসেবে আছেন ভারতের চেন্নাই অক্সিমেড হসপিটালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আয়াজ আকবর এবং ভারতের ডায়াবেটিক ও অর্থপেডিকস্ বিশেষজ্ঞ ডাঃ আর এম মুথিয়াহ।
আগত বিদেশী এই চিকিৎসকগণ ২ দিনে ৩শ রোগী দেখে চিকিৎসা পরামর্শ দেবেন বলে আয়োজকগণ বলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রোকনুজ্জামান ও অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি।

Comments