শালিখায় খাল কেটে ক্যানাল বানানো হয়েছে

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
কারিতাসখালী খালের ভগ্নদশা
মাগুরার শালিখা উপজেলায় বিভিন্ন খাল পুনঃখননে অনিয়ম দেখা গেছে। উপজেলা সদর আড়পাড়া বাজার সংলগ্ন কারিতাসখালী (কানুদার) খাল পুনঃখনন করে তার পানি নিষ্কাশনের পথ সংকোচন করা হয়েছে।
কারিতাসখালী খালের মূল পাড়ে মাটি না ফেলে পাড়ের নিচে খালের মধ্যে মাটি ফেলে নতুন পাড় তৈরি করা হয়েছে। তাতে দুই পাড়ের নিচে খালের জলাভূমির পরিমাণ কমে গেছে ঝুঁকিপূর্ণভাবে। আড়পাড়া বাজারের পশ্চিম পাশে ফটকী নদীর মোহনা থেকে উঠে যাওয়া এই খাল ১০/১২টি বিলের পানি নিয়ন্ত্রণ করে।
বর্ষা মৌসুম পরবর্তী সময়ে এসব বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজন অনুসারেই পরিসর ছিল মূল খালটি। কিন্তু এবারের পুনঃখননের মাধ্যমে তার পরিসর কমিয়ে আনা হয়েছে অনেকাংশে। এতে দ্রুত পানি নিষ্কাশন অনিশ্চয়তার আশংকা সৃষ্টি হয়েছে বলে এলাকাবসী মনে করছেন।

Comments