মাগুরায় গৃহবধূ ধর্ষণের আসামীর সঠিক মামলা হলো

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মাগুরার শ্রীপুরে সংখ্যালঘু ধর্ষণের আসামীকে সিগারেট চুরির মামলা দেখিয়ে হজম করতে পারেনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অবশেষে সঠিক মামলাটিই দেখিয়েছেন তিনি।
চরশ্রীপুর গ্রামের এই গৃহবধূ গত মঙ্গলবার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে বরিশাট গ্রামের রবিউল ও আনিচ নামের ২ বখাটে যুবক তাকে ধরে শ্মশান ঘাটে নিয়ে ধর্ষণ করে। এছাড়াও ওই গৃহবধূর মোবাইল সেট দিয়েই ভিডিও করে সেই ধর্ষণ দৃশ্য। এ সময়ে গৃহবধূটির চিৎকার শুনে পাশের লোকজন এসে পড়লে লম্পট ২টি পালিয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করলে ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ ২ লম্পটকে ধরে পুলিশের হাতে তুলে দেন। নির্যাতিত গৃহবধূ জানায় তার মোবাইলে ভিডিও করে সেই ভিডিও এবং তার গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায় লম্পটরা।
তবে এ বিষয়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন ভিডিও ধারণ করা মেমোরি কার্ডটি নেই। মামলার তদন্তকারি কর্মকর্তা রাসের মিয়া বলেন, মেমোরি কার্ডটি উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
এছাড়া মামলা দায়েরের পর গতকাল বুধবার নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার চার্জশিট দেয়া হবে বলেও তিনি জানান।

Comments