মাগুরায় মহান মে দিবস উদযাপন

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
মহান মে দিবস উপলক্ষ্যে মাগুরা জেলা ট্রাক, ট্র্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকাপ, মিনিট্রাক, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৯৮৭-এর শ্রমিকবৃন্দের সৌজন্যে র‌্যালি বের করে ১ মে। র‌্যালিটি ভায়না মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শ্রমিক লীগের সমাবেশে যোগদান করে।
পরে ভায়না মোড়স্থ কার্যালয়ে ইউনিয়নের ২ জন মৃত শ্রমিক ফারুক মোল্যা সদস্য নং ৭৮৬ ও বিকু বিশ্বাস সদস্য নং ৭৬২ পরিবারের সদস্যদের নিকট ২০ হাজার টাকা মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি লালু শেখ, সাধারণ সম্পাদক রেন্টু শেখ, অর্থ সম্পাদক নূর আলম, শালিখার সীমাখালী কার্যালয়ের মোস্তাক আলী আলফা মণ্ডল, আরমান শিকদার, ইসমাইলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments