দেশের খবর
স্টাফ রিপোর্টার :
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শালিখা উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়।
উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের কর্মসূচি হিসেবে এ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।
এ প্রসঙ্গে সভায় আরো আলোচনা করেন আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান এবং শালিখা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
জেলা তথ্য অফিসার তার আলোচনায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিখুঁতভাবে তুলে ধরার জন্যও সাংবাদিকদেরকে আহ্বান জানান। তাছাড়া কোন প্রকল্পে অনিয়ম দেখা দিলে তথ্য প্রমাণসহ উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ করেন।

Comments
Post a Comment