বেদানা জাতের লিচুর চাষে সফল গোলাম আলী

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
বাগানের পরিচর্যা করছেন চাষি গোলাম আলী
ইচ্ছেশক্তি আর মনোবল থাকলে যে দারিদ্রের কাছে হার মানতে হয় না, তার এক উৎকৃষ্ট উদাহরণ গোলাম আলী বিশ্বাস। ২০০০ সালের দিকে গোলাম আলীর বসতি ভিটে ছাড়া আর কিছুই ছিল না। বর্তমানে তিনি ৮ একর জমির মালিক।
পরের জমি লিজ নিয়ে শুরু করেছিলেন মাছের চাষ। তারপর চাষের পরিধি বাড়িয়ে ফল, সবজী, গবাদী পশুসহ কৃষিকাজের এমন শাখা নেই, যেখানে তার বিচরণ নেই।
এ বছর তার ফলবাগানে চার জাতের লিচুর গাছেই লিচু ধরেছে অভাবনীয় মাত্রায়। বেদানা জাতের লিচুগুলো ইতিমধ্যেই পাকতে শুরু করেছে। প্রত্যেকটি গাছে ফল আর পাতা যেন পাল্লা দিয়ে ঝুলছে।
তার সাথে কথা বলে জানা গেছে, এই জমিতেই তিনি প্রথমে আম্রপালি জাতের আমের চাষ করেছিলেন। মাগুরা জেলার শালিখা উপজেলায় তিনিই প্রথম আম্রপালি চাষ করেন। ব্র্যাক থেকে তিনি সেই চারা সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ বিভাগ শালিখার পরামর্শ ও সহযোগীতায় লিচুর চাষ করেন। লিচুর ফলন দেখে তিনি খুবই আশাবাদী।

Comments

Post a Comment