শালিখায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২ দিনের প্রশিক্ষণ শেষ

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
শালিখায় ২ দিনব্যাপী  পরিকল্পনা অধিদপ্তরের প্রশিক্ষণ শেষ হয়েছে বৃহস্পতিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ব্যক্তিক যোগাযোগ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর মনিটরিং কর্মকর্তা রেহানা ফেরদৌসী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম, মেডিকেল অফিসার ডাঃ সুমা সাহা প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার এফডব্লিউএ, এফডব্লিউভি, এফপিআইি ও এসএসিএমও-এর মোট ২৫ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

Comments