শালিখায় চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
আলোচনা করছেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, প্রধান শিক্ষক আবুল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের শতাধিক ছাত্রীরা।

Comments