চলে গেলেন সুবীর নন্দী

জাতীয়

স্টাফ রিপোর্টার :
দেশবরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।
হৃদরোগে প্রবল চাপ দিলে তাঁকে প্রথমে সিএমএইচ-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখা দিলে ১৮ দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সিঙ্গাপুর পাঠানো হয় ৩০ এপ্রিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানে থেকেও বারবার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল ২১শে পদক প্রাপ্ত এই কণ্ঠশিল্পীর।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন সোমবার দিনগত রাত ৪টা ২৬ মিনিটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

Comments