শালিখায় জেলা তথ্য অফিসের আলোচনা সভা

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা
জেলা তথ্য অফিস মাগুরার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে।
সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রিয়াজুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম ও মহিলা সংরক্ষিত আসনের চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান এবং উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এ সভায়।

Comments