শালিখায় ২ দিব্যাপী মাছ চাষ প্রশিক্ষণ শেষ হলো

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
আলোচনা করছেন জেলা মৎস্য অফিসার নারায়ণ চন্দ্র দাস
উপজেলা মৎস্য দপ্তর শালিখা মাগুরার বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থ-বছরে “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় কার্প নার্সারি/কার্প মিশ্র/ পাঙ্গাস কার্প মিশ্র/মনোসেক্স তেলাপিয়া/ধানক্ষেতে মাছ চাষ প্যাকেজের আর ডি-এফ এফদের ১ম ধাপ ৬ ও৭ মে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে মঙ্গলবার।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে মাছ চাষ সম্বন্ধে আলোচনা করেন মাগুরা জেলা মৎস্য অফিসার নারায়ণ চন্দ্র দাস, উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার ও সহকারী অফিসার মীর মোঃ লিয়াকত আলী। প্রশিক্ষণে শালিখা উপজেলার ১৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

Comments