দেশের খবর
![]() |
| বক্তব্য রাখছেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম |
স্টাফ রিপোর্টার :
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সকালে শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের বিউটি মেম্বারের বাড়ির চত্বরে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান ও মহিলা মেম্বার মোছাঃ বিউটি খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment