শালিখায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ী দৌড় প্রতিযোগীতা সম্পন্ন

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
গরুর গাড়ী দৌড় প্রতিযোগীতা
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় জাগরণী চক্র ফাউন্ডেশন এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে উপজেলার সিংড়ায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ী দৌড় প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে।
প্রতিযোগীতায় ১৮টি গরুর গাড়ী অংশ গ্রহন করে। পরে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ধনেশ^রগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের সদস্য আঃ সবুর মুসল্লী ও ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সমন্বয়কারী ইমদাদুল হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন ধনেশ^রগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর বিশ্বাস।

Comments