দেশের খবর
স্টাফ রিপোর্টার :
| বাংলাদেশ কৃষক সমিতি মাগুরা জেলা কমিটির গণসংযোগ |
বোরো মৌসুমের ধান ঘরে ওঠার পরও হাসি নেই কৃষকের মুখে। তার কারণ সবারই জানা, ধানের দাম আশংকাজনক হারে কম পাচ্ছেন কৃষকরা। সরকার নির্ধারিত মূল্য যেখানে ১০৪০ টাকা। সেখানে কৃষক পাচ্ছেন সর্বোচ্চ ৫/৬ শো টাকা মণ প্রতি। এর নিমিত্তে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে সারাদেশে গণসংযোগ শুরু করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা কমিটির উদ্যোগে আগামী ২৬ মে রবিবার মাগুরা জেলা প্রশাসক এবং শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে।
সরকার নির্ধারিত প্রতি মণ ধানের মূল্য ১০৪০ টাকায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার দাবি সম্বলিত এ স্মারকলিপি জমা দেয়ার জন্য কমিটি জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিলি করছে।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে পরে শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারে কৃষকদের নিয়ে একটি মানব বন্ধন করার প্রস্তুতিও রয়েছে।

Comments
Post a Comment