শালিখায় নতুন ইউএনও-র যোগদান

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
নতুন ইউএনও মোঃ তানভীর রহমান
শালিখা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ৩০ মে যোগদান করেছেন মোঃ তানভীর রহমান। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের বাসিন্দা তানভীর রহমান এর আগে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন।
এক প্রশ্নের জবাবে, যতদিন এখানে সরকার রাখবে ততদিন শালিখা উপজেলাবাসীদের সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন বলে জানান তিনি।

Comments