তারুণ্য শালিখা-র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল


আলোচনা করছেন শালিখা থানা অিফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম
দেশের খবর

 স্টাফ রিপোর্টার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, শালিখা মাগুরার আয়োজনে আজাদ এগ্রো ফুডস্ এন্ড বেভারেজ এর সৌজন্যে সীমাখালী মডেল সরকারী প্রাইমারী স্কুল মাঠে শুক্রবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসএম রেজওয়ান কবীর।
প্রধান অতিথি ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের সদস্য মোঃ আবুল কাশেম মিনা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দলিলউদ্দিন ও সীমাখালী ইসলামীয়া ক্যাডেট একাডেমীর উপাধ্যক্ষ মাওঃ আলমগীর হোসাইন। প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মোঃ অইদ্রিস আলী।
বক্তব্য রাখেন সীমাখালী ইসলামীয়া ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ হাফেজ মাওঃ সাখাওয়াৎ হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা অনুপ কুমার শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সাদিক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ রানা ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ বুরহান উদ্দিন, মোঃ ফয়সাল হোসেন। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুক হুসাইন। অনুষ্ঠানে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments