দেশের খবর
স্টাফ রিপোর্টার :
শালিখায় ২য় পর্যায়ের সোলার প্যানেল স্থাপনের কাজ উদ্বোধন করা হয় সোমবার। প্রধানমন্ত্রীর উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ, এই উদ্দেশ্য সফল করার জন্য ২০১৮-১৯ অর্থ-বছরে টি-আর, কাবিখার সোলার প্যানেল স্থাপনের আওতায় কালিগঞ্জ রোড জামে মসজিদে প্যানেল স্থাপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজীবুল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, আড়পাড়া বণিক সমিতির সেক্রেটারি আল-মত্তোজা মোল্যা, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ মোঃ আকরাম হোসেন শিকদার, সেক্রেটারি মোঃ মোতালেব হোসেন শিকদার, ইউপি সদস্য শাহেদ হাসান লিটন ও বিমল মিত্র, সৃজনী বাংলাদেশের উপজেলা ম্যানেজার বিশ্বজিত মণ্ডল প্রমুখ।
Comments
Post a Comment