শালিখায় কৃষক সমিতির বর্ণাঢ্য কর্মসূচি

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
বক্তব্য রাখছেন কৃষক নেতা নিখিল রঞ্জন মিত্র
বাংলাদেশ কৃষক সমিতি শালিখা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয় সোমবার। উপজেলা সদর আড়পাড়া বাজারের পশ্চিমে কাররিতাসখালী খালের পাড় থেকে পদযাত্রা শুরু করে বাজারের ২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় কৃষকদের সচেতনতা মূলক বক্তব্য দেন কৃষক নেতা নিখিল রঞ্জন মিত্র, আমজাদ হোসেন মণ্ডল, বলাই শীল প্রমুখ। এরপর তারা সরকার নির্ধারিত ১০৪০ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, প্রতিটি ইউনিয়নে সরকারী ত্রয়কেন্দ্র খোলা, পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়ম ও ইউনিয়ন ভূমি অফিসারের দুর্নীতি বন্ধের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

Comments