শালিখায় সনাতন বিদ্যার্থী সংসদের উপজেলা কমিটি গঠন

দেশের খবর

স্টাফ রিপোর্টার :
আলোচনা করছেন সত্যজিৎ মজুমদার
সনাতন বিদ্যার্থী সংসদ, যশোর মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে শালিখা উপজেলায় বসবাসরত, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হিন্দু শিক্ষার্থীদের এক মতবিনিময় মভা অনুষ্ঠিত হয় গত শনিবার। ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভার মধ্য দিয়ে তারা সংগঠনের একটি উপজেলা কমিটি গঠন করেন।
সনাতনী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সামাজিক চেতনায় সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে তাদের এ প্রচেষ্টা বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রীমদভাগবত গীতা পাঠ করে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা সম্বন্ধে বিশদ আলোচনা করেন বিজন চৌধুরী, মিণ্টু ভদ্র, আশীষ বিশ্বাস, অশোক বর্মণ, অভিজিৎ চক্রবর্তী, সত্যজিৎ মজুমদার প্রমুখ।
এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্রজেন্দ্রনাথ মণ্ডল (প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ), সিতান চন্দ্র বিশ্বাস, (সাদারণ সম্পাদক, পূঁজা উদযাপন পরিষদ, শালিখা), স্বপন কুমার দেবরায়, (সহসভাপতি, ব্রাহ্মণ ও পুরোহিত কল্যাণ সংসদ শালিখা), অজিৎ কুমার রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক, ভূপালেশ বিশ্বাস (সহকারী অধ্যক্ষ), পিযুষ বিশ্বাস, বাংলা প্রভাষক, হিমাংশু দেব বর্মণ (সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব), দীপু মজুমদার (কলেজ শিক্ষক) প্রমুখ।
আলোচনা শেষে শ্রী কঙ্কন রায় সৌমিককে আহবায়ক এবং শ্রী লক্ষ্মণ কুমার মণ্ডলকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।

Comments